যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ এখন অনেক শিক্ষার্থীর স্বপ্ন। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক তথ্যের অভাবে অনেকে বুঝে উঠতে পারেন না, কীভাবে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, কীভাবে ভিসা-সংক্রান্ত জটিলতা সামাল দিতে হবে। স্কলারশিপসহ বিভিন্ন আর্থিক সহায়তা পাওয়ার উপায়গুলো না জানায় অনেকে পিছিয়ে আসেন। কিন্তু ইন্টারনেটের এই যুগে একটু চোখ-কান খোলা রেখে পরিকল্পনা করলে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব।
১২ ফেব্রুয়ারি ঢাকার বারিধারায় অবস্থিত অ্যামেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিষয়ে এভাবেই বলছিলেন যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সহকারী মন্ত্রী অ্যান স্টক।
এখন পৃথিবীর ১৬০টি দেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ লাভ করছেন। এ পর্যন্ত এসব প্রোগ্রামের সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ১০ লাখ, তাঁদের অনেকেই এখন পৃথিবীর বিভিন্ন দেশে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এমনকি ৫০ জন নোবেল পুরস্কার বিজয়ীও তাঁদের শিক্ষাজীবনে এই শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিলেন। অ্যান স্টকের মতে, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের এসব কার্যক্রম ও সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করা উচিত।
স্বল্পমেয়াদি এসব শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম ছাড়াও যাঁরা এখন মাস্টার্স কিংবা পিএইচডি করার কথা ভাবছেন, তাঁদের জন্য অ্যান স্টক বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনপত্র তৈরি করা এবং এর জন্য পর্যাপ্ত সময় ব্যয় করা অসম্ভ গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভালো বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রতিযোগিতাপূর্ণ। চটজলদি কাগজপত্র গুছিয়ে কোনো রকমে আবেদনপত্র পাঠিয়ে দিলেই হবে না, এর জন্য যথেষ্ট সময় হাতে রেখে, পরিকল্পনা করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে তবেই আবেদন করতে হবে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যেতে পারে, সেটি যথাযথভাবে খুঁজে বের করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও তাদের ডিগ্রিগুলোর মধ্যে তুলনা করে দেখার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেন অ্যান স্টক। এ বিষয়ে বিভিন্ন তথ্য পেতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের ওয়েবসাইটের পাশাপাশি এডুকেশনইউএসএ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাটালগ, স্কলারশিপ-সংক্রান্ত তথ্য, ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন বই ও অন্যান্য পাঠসম্পূরক উপকরণ পাওয়া যাবে বারিধারায় অবস্থিত অ্যামেরিকান সেন্টারে। ভর্তি ও স্টুডেন্ট ভিসা-সংক্রান্ত বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে এডুকেশনইউএসএ উপদেষ্টাদের সহায়তাও নেওয়া যেতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারের একজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হিসেবে অ্যান স্টক বলেন, ‘যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দারুণ ফলাফল করছে! ২০১২ সালে উচ্চশিক্ষা লাভের জন্য বাংলাদেশ থেকে তিন হাজার ৩৪০ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়, যেখানে নেপাল থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ১২ হাজার। তাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়াতে আমরা আগ্রহী।’
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net
Tuesday, November 20, 2018
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
Tags
About Sunrise Education Consultants
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment