Breaking

Tuesday, November 20, 2018

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা—সরল কথা-দুই


যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা—সরল কথা-দুই
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর শেষ করেই পিএইচডি শুরু করা যায়। একই নিয়ম পৃথিবীর বহু দেশে আছে। ইউরোপের অনেক দেশে ২৪০ ইসিটিএস (ECTS—European Credit Transfer System) সম্পন্ন হলে পিএইচডি শুরু করা যায়। একটি পূর্ণ শিক্ষাবর্ষকে ৬০ ECTS সমতুল্য ধরা হয়। ফলে চার বছরের ব্যাচেলর থাকলেই যথেষ্ট। চীনেও ব্যাচেলর শেষ করে ডক্টরাল গবেষণা শুরু করা যায়। সারা দুনিয়ায় যখন শিক্ষার্থীরা ২২-২৩ বছরে ডক্টরাল গবেষণা শুরু করে, তখন আমাদের অনেক শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষও শেষ করতে পারেন না। সেশনজট নামক এক অভিশপ্ত বিষয় এভাবেই আমাদের জীবনকে পিছিয়ে দেয়। এসব নিয়ে অবশ্য শিক্ষার নীতিনির্ধারকদের কোনো মাথা ব্যথা নেই।
যা হোক, অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরাও বেশির ভাগই ব্যাচেলর শেষ করে কাজে ঢুকে যান। সব শিক্ষার্থী উচ্চতর গবেষণা করেন না। আগ্রহীরাই গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর জন্য চেষ্টা করেন। ব্যাচেলর শেষ করে পিএইচডি প্রোগ্রামে চান্স পাওয়ার যোগ্যতা ও সুযোগ সবার হয় না। তাই অনেকে মাস্টার্স করেন। মাস্টার্সের পর পিএইচডি শুরু করতে পারেন। তা ছাড়া সব ফিল্ডে (study field) উচ্চতর গবেষণার প্রয়োজন হয় না। বহু ফিল্ডে একটি মাস্টার্স ডিগ্রিই যথেষ্ট। চাকরির জন্যও বহু ক্ষেত্রে উচ্চতর গবেষণা দরকার হয় না। কেউ যদি, একাডেমিক ক্ষেত্রে কাজ করতে চান তাহলে তার পিএইচডি থাকতেই হবে। এমনকি পোস্ট ডক্টরাল গবেষণাও দরকার হয়। এ দেশে যদি কেউ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করতে চান তাহলে অবশ্যই পিএইচডি থাকতে হবে। বাংলাদেশের মতো পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় না। এমনকি নিয়মিত গবেষণা না থাকলে পদোন্নতিও সম্ভব হয় না। আমাদের দেশে অবশ্য বয়স হলে কিংবা রাজনৈতিক যোগাযোগ থাকলেই পদোন্নতি সম্ভব।
আমাদের শিক্ষা পাঠ এবং গবেষণা অতটা আধুনিক নয়। ফলে আমাদের সকল ছেলেমেয়ের পক্ষে এ দেশে সরাসরি পিএইচডিতে ভর্তির সৌভাগ্য হয় না। অনেকে আগে মাস্টার্স করেন। তারপর পিএইচডির জন্য চেষ্টা করেন। সমস্যা হলো মাস্টার্সের জন্য যুক্তরাষ্ট্রে স্কলারশিপের সুযোগ বেশি নেই। বিশেষ করে বিজ্ঞানের শাখাগুলোতে অনেক সীমিত। মাস্টার্স করতে হলে টিউশন ফি দিতে হয়। স্কুলের ধরন ও র্যাঙ্কিং ভেদে টিউশন ফি কম-বেশি হয়। যুক্তরাষ্ট্রের প্রথম সারির স্কুলগুলো হলো প্রাইভেট ইউনিভার্সিটি। এমআইটি, হার্ভার্ড, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, ক্যালটেক, ইউপ্যান, ইয়েল, কর্নেল, কলম্বিয়া এগুলো সবই প্রাইভেট ইউনিভার্সিটি। তবে এদের অবকাঠামো আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতো মুনাফাকেন্দ্রিক নয়। গবেষণায় এরা পৃথিবীর শ্রেষ্ঠ তাই সারা দুনিয়া থেকে সেরা সেরা শিক্ষার্থী ও গবেষকেরা এই সব প্রতিষ্ঠানে আসেন। প্রতিযোগিতা অনেক বেশি। প্রাইভেট স্কুলে মাস্টার্স করতে হলে টিউশন ফি বেশি লাগে। স্টেট স্কুলগুলোতে (State School) ফি তুলনামূলক কম। অনেক শিক্ষার্থী মাস্টার্সে এসে শুরুর দিকে খুব ভালো করতে পারলে পরবর্তীতে ফান্ড ব্যবস্থা করতে পারে। অন্যদিকে যেকোনো শাখার পিএইচডি স্টুডেন্টরাই সাধারণত মাসিক বেতন–বৃত্তি পায়।
লেখকস্কুল ও স্টেটভিত্তিক বেতনের কিছুটা হেরফের হয়। গ্র্যাজুয়েট স্টুডেন্টদের বাৎসরিক গড়ে প্রায় ২৫-৩০ হাজার ডলার বেতন দেওয়া হয়। পোস্ট ডক্টরাল গবেষকদের বেতন বছরে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ডলার। সময়ে সময়ে বেতন কিছুটা বৃদ্ধিও হয়। পিএইচডির সময়টাকে সাধারণত দুটি পর্বে ভাগ করে যায়। প্রথম ভাগ হলো TA (টিচিং অ্যাসিস্ট্যান্ট) এবং দ্বিতীয় ভাগ হলো RA (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট)। গ্র্যাজুয়েট স্টুডেন্টদের প্রায় দেড় থেকে দুই বছর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কাজ করতে হয়। এ সময় তারা কোর্স নেওয়া, পরীক্ষার পরিদর্শকের দায়িত্ব পালন, কোর্স ল্যাবে তত্ত্বাবধান, ল্যাব-নোট (প্র্যাকটিকেল খাতা) দেখা ইত্যাদি কাজ করে থাকেন। পোস্ট ডক্টরাল গবেষকদের টিচিং করার কোনো বাধ্যবাধকতা নেই। তাদের টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কাজ করতে হয় না। তারা গবেষণায় নিয়োজিত থাকেন।
গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য সাধারণত এফ-ওয়ান (F1) ভিসা দেওয়া হয়। আর পোস্ট ডক্টরাল গবেষকদের দেওয়া হয় জে–ওয়ান (J1) ভিসা। বি–ওয়ান/বি–টু (B1/B2) ধরনের ভিসা দিয়ে এ দেশে এসে পড়াশোনা বা কাজ করা যায় না। যদি স্কুল বা প্রফেসর কাউকে নির্বাচিত করে তাহলে একটি অ্যাকসেপটেন্স লেটার (Letter of Acceptecne) ইস্যু করবে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment